ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভাগের শিক্ষার্থী ও নিহতের পরিবার।
শিক্ষক হত্যা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মচারীর ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে প্রশাসন।
ছাত্রী খুনে ভারতের পশ্চিমবঙ্গের উত্তাল রামপুরহাট। খুনের পর প্রমাণ নিশ্চিহ্ন করার জন্য লাশ ২০টা টুকরো করে কাটার অভিযোগ পাওয়া গেছে। তারপর সেই দেহাংশ ফেলা হয় পানিতে। ২০ দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হয় ছাত্রীর পচাগলা দেহাংশ।
নেত্রকোনা আবু আব্বাস কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক দিলীপ কুমার সাহা রায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে সহকর্মীরা। বুধবার সাড়ে ১১টায় আবু আব্বাস কলেজের শিক্ষকরা এ মানব্বন্ধনের আয়োজন করেন।
জয়পুরহাটে কলেজ শিক্ষক আলী হাসান বাবু হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
কুমিল্লায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র আশরাফুল আহসান জিতু দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
পাবনা প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকাকান্ড ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জনসম্মুখে গলায় জুতার মালা পরানোর ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষকরা।
কুষ্টিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার চাঞ্চল্যকর শিক্ষক খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার হয়েছে। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সদকী ইউনিয়ন থেকে অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক।
বিশেষ প্রতিনিধি: খুলনায় কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অপর আট আসামিকে খালাস দেয়া হয়।